শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

আপডেট: June 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফয়সাল আলম (৩৮) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফয়সাল আলম বগুড়া শহরের নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে জন্মগ্রহণ করেন ফয়সাল আলম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ পারিবারিক কবরস্থানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ব্যথাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বগুড়া পুলিশ হাসপাতালে নেয়া হয়।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি রাত ৩টায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং করোনা ‘পজিটিভি’ আসে।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের মোট ২৮ জন সদস্যের মৃত্যু হয়েছে। আর মোট ৮ হাজার ৪৯৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network