শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন তরুণ চিকিৎসক আরিফ হাসান

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরিফ হাসান নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আরিফ হাসান ঢাকা মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র। নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন তিনি। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন ডা. আরিফ।

ছয়দিন আগে তাকে উপসর্গ নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার অক্সিজেন লেভেল কমতে থাকায় চমেক হাসপাতালের আইসিইউতে নেয়ার পরপরই তিনি মারা যান।
এর আগে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এস এম জাফর হোসাইন রুমী করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মহিদুল হাসান ও মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এহসানুল করিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network