শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

করোনার দ্বিতীয় ঢেউ কুয়াকাটায় পর্যটক আগমনে নিষেধাজ্ঞা, হোটেল-মোটেল বন্ধ ঘোষণা

আপডেট: April 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সরকারের নির্দেশনা মেনে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সবগুলো হোটেল-মোটেল দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।বুধবার (৩১ মার্চ) রাত থেকে কুয়াকাটা পৌরশহরের বিভিন্ন পয়েন্টে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করেছে। একই সাথে কুয়াকাটায় পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার (১এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক জানান, হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনায় পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল হোটেল-মোটেল বন্ধ এবং দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। সে লক্ষ্যে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশ যৌথ ভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করবেন।এই বিষয়ে নিয়ে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পর্যটকদের মাধ্যমে অত্র অঞ্চলে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় সে লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে মহিপুর থানা পুলিশ সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা এবং সকল ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা সম্পন্ন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network