১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পপির সর্বশেষ শারীরিক অবস্থা

আপডেট: জুলাই ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
কয়েকদিন আগেই চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত এমন খবর প্রকাশ্যে আসে গণম্যাধ্যমে। এরপর থেকেই তার সুস্থতা কামনা করেন ভক্তকুল। তবে বর্তমানে তার অবস্থার পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে তার শ্বাসকষ্টের তীব্রতা কমেছে বলে সময় সংবাদকে জানিয়েছেন নায়িকা।
পপি বলেন, আগের চেয়ে ভালো অনুভব করছি। শ্বাসকষ্টের তীব্রতা কমে গেছে। আমার খাওয়া দাওয়া করতে অসুবিধা হচ্ছে না। তবে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। পারিবারিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছি।
 
এর আগে, শুক্রবার (২৪ জুলাই) করোনা আক্রান্ত হওয়ার খবরটি খুলনা থেকে মুঠোফোনে সময় সংবাদকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। সে সময় পপি বলেন, বেশ কিছুদিন থেকে শরীরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল। কিন্তু শরীর দুর্বল হওয়ায় কিছুই ভালো লাগছিল না।
 
একসময় শ্বাসকষ্ট বেড়ে গেলে আমাকে পরিবারের লোকেরা করোনার নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। করোনার নমুনা দেয়ার পর গেল বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network