১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

করোনায় আক্রান্ত লিভারপুল কিংবদন্তি ডালগ্লিশ

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের সাবেক কিংবদন্তি ফুটবলার ক্যানি ডালগ্লিশ। শুক্রবার তার শরীরে কভিড-১৯ পরীক্ষা ‘পজেটিভ’ আসে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রুটিনমাফিক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিতে গিয়ে জীবাণু সংক্রমণ হলে গত বুধবার হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী ডালগ্লিশ। তখন করোনা পরীক্ষা হলে রিপোর্ট আসে ‘পজেটিভ’। অথচ সাবেক এই স্কটিশ ফুটবলারের শরীরের করোনার কোনো লক্ষণই ছিল না।

লিভারপুলের সবচেয়ে বড় তারকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ডালগ্লিশ। ক্লাবটির হয়ে খেলোয়াড় হিসেবে ১৩ বছরের ক্যারিয়ারে ৫১৫টি ম্যাচ খেলে ১৭২টি গোল করেন আক্রমণভাগের এই খেলোয়াড়। এরপর লিভারপুলের হয়ে দুই মেয়াদে কোচের দায়িত্বও পালন করেন তিনি।

কোচ ও খেলোয়াড় হিসেবে লিভারপুলকে আটবার জিতিয়েছেন ইংলিশ লিগ শিরোপা, তিনবার করে জিতেছেন এফএ কাপ ও ইউরোপিয়ান কাপ। তার সময়ের লিভারপুলকে ক্লাবটির ‘সোনালি যুগ’ হিসেবে পরিচিত।

কোচ হিসেবে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়েও খ্যাতি ছড়ান ডালগ্লিশ। তার অধীনে ১৯৫৫ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল রোভার্স।

স্কটল্যান্ডের জার্সিতে একশোটির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডালগ্লিশ। ফুটবলে অসাধারণ অবদানের জন্য ২০১৮ সালে তাকে নাইট উপাধি দেয় বৃটেনের রাজ পরিবার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network