শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী তাপস-মুন্নী দম্পতি

আপডেট: June 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টেলিভিশনটির চেয়ারপারসন ফারজানা মুন্নী। সম্প্রতি এক ফেসবুক বার্তায় এমনটা জানিয়েছেন তারা।

ফেসবুক স্ট্যাটাসে তাপস লিখেছেন, ‘আমি যখন নেতিবাচক কিছুর মুখোমুখি হই, তখন ফারজানা মুন্নী তার আলো ছড়িয়ে দেয় এবং তার উদ্দীপনার মাধ্যমে আমাকে ইতিবাচক করে তোলে। পৃথিবী এখন ঘোর অন্ধকার কোভিড-১৯ এর মুখোমুখি। প্রত্যেকে এই ভাইরাসের মুখোমুখি দাঁড়িয়েছে। আমি ও আমার স্ত্রী মুন্নীর কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে।’

বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমরা দুজনেই মানসিকভাবে সুস্থ আছি। নিজ বাসাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা। তিনিই আমাদের রক্ষা করবেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network