করোনায় আরও ১২ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৫২৫

আপডেট: February 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৫২৫ জন।মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫২৫ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন। আরও ১২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১৪৯ হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে  ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network