৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
সত্য, নিরপেক্ষতা, দায়িত্বশীল ও জনস্বার্থই সাংবাদিকতার মূল শক্তি: মামুন-অর-রশিদ হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১ নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

করোনায় আরও ১৭ জনের মৃত্যু

আপডেট: অক্টোবর ১৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩০ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ১, খুলনায় ২, বরিশালে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network