শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

করোনায় আরো ১০ জনের মৃত্যু, শনাক্ত ৫৪০

আপডেট: March 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৪৫১ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪০ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে।

আজ শনিবার (৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ এক হাজার ৯৬৬ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮৩৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৩২ হাজার ২১৩টি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network