করোনায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালকের মৃত্যু

আপডেট: July 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আমিনুল ইসলাম মারা গেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম (১৯৮৬) ব্যাচের কর্মকর্তা।

সরকারের এই অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম আজ শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি সিরাজগঞ্জের জেলা প্রশাসক, রাজশাহী বিভাগের পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত কমিশনার দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন আজ সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে ছিলেন। আজ সকাল নয়টায় মারা গেছেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network