শিরোনাম
রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাবুগঞ্জে ২ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পটুয়াখালীতে কুকুর পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতারি পরোয়ানা বরগুনায় কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ বরিশালে সিভিল সার্জন অপসারণের দাবিতে কক্ষে তালা ও বিক্ষোভ

করোনায় মারা গেলেন এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক আবদুস শহীদ

আপডেট: August 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আবদুস শহীদ মারা গেছেন।আজ রবিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে আবদুস শহীদের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।জানা গেছে, গত ২৫ জুলাই আবদুস শহীদের করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই তাকে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হলো।আজ বাদ এশা তাঁকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত এতিমখানার পাশে জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network