শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

করোনা: দেশে একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৪৬৩

আপডেট: August 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪৫ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। আগের দিনের তুলনায় দেশে মৃত্যু ও শনাক্ত রোগী বেড়েছে। আজ সোমবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে চলতি মাসের ৫ তারিখ জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬৪ জন, যা একদিনে মৃতের হিসেবে এযাবৎকালের সর্বোচ্চ ছিল। পরে গত ৬ তারিখ জানানো হয়, ২৪ ঘণ্টায় ২৪৮ জনের মৃত্যুর খবর। ৭ তারিখ বলা হয়, ২৪ ঘণ্টায় ২৬১ জনের প্রাণহানির কথা। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হলো ২৪১ মৃত্যুর খবর। আর আজ সোমবার জানানো হয় ২৪৫ মৃত্যুর খবর।এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানায় ১০ হাজার ২৯৯ জন আক্রান্তের খবর। আর আজ জানানো হয় ১১ হাজার ৪৬৩ জনের আক্রান্তের খবর। শনিবার নতুন রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ১৩৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network