শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন আমিরুল আলম মিলন এমপি

আপডেট: April 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতি করোনায় কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

রোববার বিকেলে উপজেলার কুঠিবাড়ি আশ্রয়ন কেন্দ্রের ৪০ পরিবার ও নদীগর্ভে বিলীন হওয়া ৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা রনজিৎত কুমার ঘরাই, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

একই দিনে দুপুরে সংসদ সদস্য এ্যাড. মিলন বনগ্রাম ইউনিয়নে ২শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তার পক্ষে পুটিখালী ও হোগলাপাশা ইউনিয়নে ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক।

সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, করোনা প্রতিরোধে সকলে নিজ গৃহে অবস্থান করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি সাধারণ মানুষের গৃহে নির্দিষ্ট সময়ে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network