কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা
আপডেট: November 5, 2020
ফেইসবুক শেয়ার করুন
কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা
আপডেট:
Photo Card
Preview
কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাত কেটে নিল সন্ত্রাসীরা
পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সন্ধ্যায় শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে কুপিয়ে বাম হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব রজপাড়ায় ওই নেতার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। জুয়েল টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে। সে কলাপাড়ার শ্রমিক লীগের সহসভাপতি। জুয়েলের ভাইয়ের ছেলে তুহিন প্যাদা জানান, একই এলাকার বশির চৌকিদার, শিপন চৌকিদার, সাহেল হাওলাদারসহ ৪-৫ জন সন্ত্রাসী জুয়েলকে কুপিয়ে জখম করে হাত কেটে নিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তার ওপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।...
পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সন্ধ্যায় শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে কুপিয়ে বাম হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা। উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব রজপাড়ায় ওই নেতার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
জুয়েল টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে। সে কলাপাড়ার শ্রমিক লীগের সহসভাপতি।
জুয়েলের ভাইয়ের ছেলে তুহিন প্যাদা জানান, একই এলাকার বশির চৌকিদার, শিপন চৌকিদার, সাহেল হাওলাদারসহ ৪-৫ জন সন্ত্রাসী জুয়েলকে কুপিয়ে জখম করে হাত কেটে নিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তার ওপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।