আপডেট: April 18, 2021
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় অপহরণের পাঁচদিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে ওই উপজেলার টিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- অপহরণের মূল হোতা মিন্টু, তার সহযোগী ইব্রাহীম।
এর আগে, ওই রাতেই চারজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মা। পরে অভিযান চালায় পুলিশ।
জানা গেছে, ওই কিশোরী টিয়াখালী ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনিতে খালার বাড়িতে থাকত। দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিচ্ছিল একই এলাকার ভাড়াটে মোটরসাইকেল চালক ইব্রাহীম। প্রস্তাবে সাড়া না দেয়ায় ১২ এপ্রিল বাড়ির সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করে মিন্টু ও তার সহযোগীরা।কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অপহরণ মামলার তিন ঘণ্টার ব্যবধানে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে

