শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট: November 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে বৃদ্ধের মৃত্যু হয়। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।

চাকামইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাস্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ওই ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, ক্ষেতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেওয়া হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network