শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে আড়াই লাখ চিংড়ির রেণু উদ্ধার

আপডেট: May 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেণু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ডের সদস্যরা। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চাকামইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়।

পরে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং’র উপস্থিতিতে এসব রেণু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া পিকআপ চালক সোহেলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি অফিসার হরি প্রসাদ শিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়েছে। চিংড়ি রেণু বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network