শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে আশ্রয়কেন্দ্রে এসে ছেলেসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট: May 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঝড়ের মধ্যে আশ্রয় নিতে এসে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে ওই গৃহবধূর প্রসব বেদনা ওঠে।

পরে স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় তিনি একটি ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। ছেলের নাম রাখা হয়েছে বেল্লাল।

মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে ওই গ্রাম প্লাবিত হলে গর্ভবতী স্ত্রী তানজিলাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান নুর আলম শরীফ। পরে বুধবার সকালে তার স্ত্রী প্রথমবারের মতো সন্তানের জন্ম দেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন, মা-ছেলে দুজনই সুস্থ আছে। তাদের ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় ওরা এখনও ওই আশ্রয়কেন্দ্রেই রয়েছে। তবে আমি সারাক্ষণ তাদের খোঁজ-খবর রাখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network