কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেট: May 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া  প্রতিনিধি:: কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের ছয় লেন সড়কে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় ১০ বছরের স্কুল ছাত্রী মারিয়া আক্তারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিক্স-লেন সড়ক পার হতে গিয়ে বেপরোয়া গতিতে চলা ইজিবাইকটি তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত মারিয়া উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং সে মোজাম্মেল মৃধার মেয়ে।

কলাপাড়া থানার এস আই জহিরুল ইসলাম জানান, তারা খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছেন। নিহত মারিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে। আর ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network