শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

কলাপাড়া ও রাঙ্গাবালীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ২১ গ্রাম, বিদ্যুৎহীন পুরো জেলা

আপডেট: May 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জেলায় বিধ্বস্ত হয়েছে কয়েকশ কাঁচা ঘরবাড়ি। উপড়ে এবং ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম।এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত বারো হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুরো জেলা।

৫/৭ ফুট উচ্চতার দু’দফা জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর পাঁচটি ইউনিয়নসহ কলাপাড়া ও গলাচিপার বেড়িবাঁধের বাইরের সকল নিম্নাঞ্চল এবং চরাঞ্চল।

পায়রা নদীর অস্বাভাবিক জোয়ারের পানি বাঁধ উপচে ভেতরে প্রবেশ করে প্লাবিত হয়েছে দুমকির পাঙ্গাশিয়ার পাঁচটি গ্রাম।পর্যটন নগরী কুয়াকাটায় সমুদ্রপাড়ের অন্তত কয়েক’শ কাঁচা দোকান ভেসে গেছে সাগরের জোয়ারের পানিতে। রাতের অস্বাভাবিক জোয়ারে পানি শহর রক্ষা বাঁধ অতিক্রম করে প্লাবিত হয়েছে পটুয়াখালী সদর।এতে ডুবে যায় শহরের সবুজবাগ, পুরান বাজার, কলেজ রোড, কাঠপট্টি এলাকার অধিকাংশ বাসাবাড়ি এবং ব্যবসা-প্রতিষ্ঠান। এ সময় মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এক ধরনের আতঙ্ক।এদিকে, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর গলাচিপায় রাসেদ নামে এক শিশু এবং কলাপাড়ায় শাহালম নামে এক সিপিপি কর্মীর মৃত্যু হয়েছে। গলাচিপার পানপট্টি এলাকায় বাবা-মার সাথে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায় রাসেদ।

এছাড়া কলাপাড়ায় ঘূর্ণিঝড় অম্পানের সতর্কবার্তা প্রচারণা চালানোর হাফেজ প্যাদার খালে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন সিপিপি’র কর্মী শাহালম।এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে পুরো জেলা।জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ৭২২টি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার সকালে এসব মানুষজন বাড়ি ফিরে গেছে। ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনের কাজ দ্রুততার সাথে চলছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network