কালকিনিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন নিজস্ব প্রতিবেদক।। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে পাওয়ার টিলার, ধান মাড়াই যন্ত্র, ফুট পাম্প ও হ্যান্ড স্প্রেয়ারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম প্রমুখ।
কালকিনিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন
নিজস্ব প্রতিবেদক।। ‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে পাওয়ার টিলার, ধান মাড়াই যন্ত্র, ফুট পাম্প ও হ্যান্ড স্প্রেয়ারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম প্রমুখ।