শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুটি ঘাট, ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দুটি ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে গেছে।
এছাড়া উভয়পাড়ে শতাধিক পণ্যবাহী গাড়ির জট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট সংস্কার না হওয়ায় দুই ঘাটে আটকে থাকা দুই ফেরিতে থাকা অন্তত ২০টি পণ্যবাহী ট্রাক নামতে পারছে না।

ইলিশা ফেরিতে অপেক্ষমাণ ট্রাকচালক মো. রুবেল বলেন, ঢাকা থেকে ফ্রিজ নিয়ে ভোলার ইলিশা ফেরিঘাটে আসলে ঝড়ের কবলে পড়ি। এ সময় ফেরিঘাট ভেঙে যাওয়ায় নামতে এখনো নামতে পারিনি।

ভোলা সদর উপজেলার ট্রাকচালক রফিক মিয়া বলেন, ভোলা থেকে তরমুজ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। ফেরির সিরিয়ালও পেয়েছি কিন্তু সকালের ঝড়ে ঘাট উল্টে যাওয়ায় ফেরিতে উঠতে পারিনি। এখন কবে ঠিক হয় আর কবে ফেরিতে উঠতে পারবো তা জানা নেই।

ভোলার ইলিশা ফেরিঘাটের ইনচার্জ পারভেজ খান জানান, সকালের দিকে ঝড়ের কবলে পড়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলা অংশের ইলিশা ফেরিঘাটের একটি লো ওয়াটার এবং একটি হাইওয়াটার ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘাট মেরামতের জন্য বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network