শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি বরিশালে গ্রেফতার

আপডেট: September 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি মো. সোহেল রানাকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন বরিশাল ঢাকা মহাসড়কের সাতমাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সোহেল রানা ঢাকার আশুলিয়া থানার আউকপাড়া গ্রামের মো. হানিফ আলীর ছেলে।সন্ধ্যায় র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার ভিকটিম মো. তানিমের সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল আসামি সোহেলের। ২০১৭ সালের ২২ জুলাই সকালে আসামি সোহেল রানা ভিকটিমকে ঢাকার কাফরুল থানাধীন পলাশনগর এলাকায় দেখা করে পাওনা টাকা নিতে বলে। ভিকটিম আসামির কথায় বিশ্বাস করে উল্লিখিত স্থানে দেখা করে আসামির কাছে পাওনা টাকা চাইলে সোহেল, ফরহাদ, আশিক ও নজরুল ভিকটিমকে জোরপূর্বক একটি গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ভিকটিমের মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে ভিকটিমের মা আসামিদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুক্তিপণ না দেওয়ায় আশুলিয়া থানাধীন খাগান গ্রামের জঙ্গলে ভিকটিমকে মেরে ফেলে রেখে যায়। ওই ঘটনায় ভিকটিমের মা আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের বিচারক ২০২০ সালের ৯ নভেম্বর সোহেলকে মৃত্যুদণ্ড দেন। র‌্যাব ৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে সোহেল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের যৌথ একটি টিম। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে সোহেলকে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network