১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

‘কিলহিম ২’ লোকেশন দেখতে ফ্রান্সে মোঃ ইকবাল

আপডেট: জুলাই ১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন ডেস্কঃ

এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মোঃ ইকবাল পরিচালিত ও প্রযোজিত এবং অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিলহিম’। ছবিটি ঈদে মুক্তির  পর ব্যাপক সাফল্য পায়। এবার দ্বিতীয় ছবি ঘোষণা দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান। ‘কিলহিম ২’ তে  অনন্ত জলিলের নায়িকা এবারো বর্ষা।

কিলহিম ২ আসছে সর্বোচ্চ বাজেটের বাংলা সিনেমা। পরিচালক ইকবাল ও অনন্ত জলিলের  ভক্তদের জন্য এটা বড় খবরই বটে। তাছাড়া এই ছবিতে সহোযোগি প্রযোজক হিসাবে থাকছেন সত্তার আলি সুমন (শাহ্ আলম)। যিনি সাহা গুরুপ লিমিটেডের মালিক। তিনি অনেক দিন ফ্রান্সে ব্যবসায়িক কাজ করে যাচ্ছেন।

‘কিলহিম’ ছবি তৈরির পর পেরিয়ে গেছে তিন মাস। সে সময় ছবির প্রযোজক ও পরিচালক ইকবাল বলেছিলেন, কিলহিম ছবির নায়ক অনন্তের চরিত্রটি ঠিক রেখে ভিন্ন গল্পে ছবিটির কাজ শেষ করা হবে।

এদিকে গত শনিবার রাতে ফ্রান্স থেকে কথা হয় ছবির পরিচালক মোঃ ইকবালের সাথে তিনি জানালেন,  কিলহিম ২ ছবির লোকেশন দেখতে আমরা এখন ফ্রান্সে আছি। এছাড়াও আমরা সাত্তার আলি সুমন (শাহ্ আলম) ভাইয়ের সাথে ছবি নিয়ে আলোচনা করছি।  এটি শীঘ্রই শুরু করতে যাচ্ছি।

এ আল মামুন / আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network