শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে গণপরিবহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ মহাসড়কে চলমান গণপরিবহন গুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। শনিবার(১৩ জুন) সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এসময় জেলা মটর মালিকের সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল সরদার উপস্থিত ছিলেন।

এসময় করোনা প্রতিরোধে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করা হয় তা ক্যাম্পেইন করা হয়। পাশাপাশি ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

এসময় পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, অতিরিক্ত ভাড়া বা চাঁদাবাজির শিকার হলে যাত্রীদের সহযোগিতায় ট্রাফিক পুলিশ পরিদর্শক, পুলিশ কন্ট্রোল রুম ও জরুরি সেবার মোবাইল নাম্বার স্টিকারগুলোতে সংযুক্ত করা হয়েছে। যাতে মানুষ দ্রুত তাদের অভিযোগ জানাতে পারে।

উল্লেখ্য,এছাড়াও জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করার জন্যও জনসাধারণের প্রতি আহবান জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network