কুয়াকাটায় চার আবাসিক হোটেল মালিককে দণ্ড

আপডেট: May 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কুয়াকাটায় লকডাউনের মধ্যে আবাসিক হোটেলে পর্যটক রাখার অভিযোগে চার আবাসিক হোটেল কর্তৃপক্ষকে ৩৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে হোটেলে ওঠা এক পর্যটক দম্পতিকেও আর্থিক জরিমানা করা হয়।

জানা গেছে, দ্বিতীয়বারের মতো করোনার ঢেউ মোকাবিলায় সরকারের ঘোষণা অনুযায়ী কুয়াকাটার আবাসিক হোটেল-মোটেল বন্ধ রয়েছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একশ্রেণির আবাসিক হোটেল এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিয়মিত পর্যটকদের অবস্থানের সুযোগ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত আবাসিক হোটেল মালিকদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network