শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

কুয়াকাটায় রি‌সো‌র্ট ভবন থেকে পড়ে চীনার মৃত্যু

আপডেট: June 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার সিকদার রি‌সোর্টের ভবনের ছয়তলা থে‌কে প‌ড়ে গিয়ে এক চীনার মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার বি‌কেলে এ ঘটনা ঘটে। লি চ্যাং না‌মের ওই ব্যক্তি পার্শ্ববর্তী জেলা বরগুনার তালতলীর এক‌টি পাওয়ার প্ল্যা‌ন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছি‌লেন।

পাসপো‌র্টের ঠিকানা অনুযায়ী তার বাড়ি বেই‌জিংয়ে। বাবার নাম হেইলিং জিয়াং। ম‌হিপুর থানা পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

হো‌টেল কর্তৃপ‌ক্ষের বরাত দি‌য়ে ম‌হিপুর থানার ওসি মো. ম‌নিরুজ্জামান জানান, তালতলী পাওয়ার প্ল্যা‌ন্টের ম্যা‌নেজার হিসেবে কর্মরত ওই চীনা সিকদার রি‌সো‌র্টেই ভাড়া থাক‌তেন। তিনি রিসোর্টের ছয়তলা ভবনের ছাদ বা কোনো ক‌রি‌ডোর থে‌কে অসতর্কতার কার‌ণে পা পিছ‌লে প‌ড়ে গি‌য়ে থাকতে পারেন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network