শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

আপডেট: February 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে পাঁচ ফুট দৈর্ঘ্যর একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন।বুধবার সকালে কুয়াকাটার গঙ্গামতি এলাকায় ৩৩ কানি পয়েন্টে ডলফিনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা খবর পেয়ে এটি মাটিচাপা দেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে সৈকতে যাওয়ার পথে স্থানীয়রা ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। জোয়ারের পানিতে ভেসে এসেছে এটি।

তিনি আরো জানান, মৃত ডলফিনটির মাথা ও পিঠের অংশে উপরের চামড়া খসে পড়েছে।গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন ছিল। তবে বেশ লম্বা সময় পর ফের মৃত ডলফিন ভেসে এসেছে। আমরা গবেষণা চালাচ্ছি যে, কেন প্রতিবছর এমন পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়া চলতি বছর এটি প্রথম সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network