১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

কুয়েটে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, হাতেম আলী কলেজে উত্তেজনা

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখা।সমাবেশ বক্তারা বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ঘটনার ‍সুষ্ঠু তদন্তেরও দাবি জানাই, সেই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিব আহমেদ, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।

এদিকে একইসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি মীমাংসার জন্য কলেজ প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে। এ বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের মুখপাত্র ইসরাত মায়া জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের ওপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল।

এদিকে হাতেম আলী কলেজের অধ্যক্ষ হারুণ অর রশিদ জানান, কলেজের একটি অনুষ্ঠান ছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি মিছিল বের করতে চেয়েছে। আর সেই মিছিলে যোগ দিতে বহিরাগত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে ছাত্রদলের অনুসারীরা তাতে ক্ষুব্ধ হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network