শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

কুয়েত থেকে দুই ফ্লাইটে ফিরেছেন ৩১৩ বাংলাদেশি

আপডেট: May 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুয়েত থেকে দুটি ফ্লাইটে ৩১৩ জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন।মঙ্গলবার (১২ মে) রাতে পৃথক দুইটি বিশেষ (চার্টার্ড) ফ্লাইটে তারা দেশে পৌঁছান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর থেকে জানানো হয়, কুয়েত এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি রাত ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে ১৮৫ জন শ্রমিক ছিলেন। জাজিরা এয়ারওয়েজের দ্বিতীয় ফ্লাইট রাত ৯টায় ঢাকায় অবতরণ করে। এতে ছিলেন ১২৮ জন শ্রমিক। উভয় ফ্লাইটের যাত্রীরাই সে দেশে নির্বাসিত শ্রমিক ছিলেন। তারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করছিলেন। সম্প্রতি কুয়েত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় তারা দেশে ফেরেন।

সব শ্রমিকই স্বাস্থ্য সনদ নিয়ে ফিরেছেন। স্ক্রিনিং শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার জন্য সময়সীমা নির্ধারণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছেন। রাজধানী কুয়েত সিটির বাইরে চারটি ক্যাম্পে তাদের রাখা হয়েছে। ক্যাম্পগুলো হলো- আবদালিয়া, সেবদি, মাঙ্গাফ ও কসর। ক্যাম্পে বসবাসকারী কর্মীরা অভিযোগ করেছেন, বিভিন্ন ক্যাম্পে তারা মানবেতর জীবনযাপন করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network