কৃত্রিম পায়ের ভেতরে মিলল ১০০০ ইয়াবা

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::চট্টগ্রামে কৃত্রিম পায়ের ভেতর থেকে ১০০০ ইয়াবাসহ আবদুর নুর সোহেল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোহেলের বাম পায়ে লাগানো কৃত্রিম পায়ের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০০০ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি কক্সবাজারের চকরিয়া থানাধীন বটতুলিয়া পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে।

বাকলিয়া থানার এসআই মো. বেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি পঙ্গু, বাম পায়ের অর্ধেক নেই। ওই পায়ের স্থানে একটি কৃত্রিম পা লাগিয়েছে। কৃত্রিমভাবে লাগানো পা-এর ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতার সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকায় এক ব্যক্তির কাছে এসব পৌঁছে দেন তিনি। এই ১০০০ ইয়াবা পৌঁছে দিতে পারলে পাবেন ১৪ হাজার টাকা। এর আগেও একবার একই কায়দায় ইয়াবা পৌঁছে দিয়ে ১৪ হাজার টাকা পেয়েছেন তিনি।

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, বিশেষ কায়দায় কৃত্রিমভাবে লাগানো পায়ের ভেতর করে ইয়াবা রেখেও পুরিশের হাতে ধরা সোহেল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network