আপডেট: July 26, 2022

এম.এ.আর.নয়ন: ফলোআপ পেঁয়াজের বীজ বিতরণের তথ্য চাওয়ায় দৈনিক সকালের সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজাকে কৃষি কর্মকর্তার অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করার প্রতিবাদে দুর্নীতি পরায়ণ কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বদলি ও শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬শে জুলাই) সকাল সাড়ে ১০টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদের মেইন গেটের সামনে চুয়াডাঙ্গার সাংবাদিকবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি এম নুরুন্নবী, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, কার্পাসডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি আউয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, দর্শনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সমকালের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, সকালের সময়ের জীবননগর প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিম, দৈনিক পশ্চিমাঞ্চলের কার্পাসডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান মিলন, যায়যায়দিনের দামুড়হুদা প্রতিনিধি হাসমত আলী।
এ সময় বক্তারা ফলোআপ পেঁয়াজের বীজ বিতরণের তথ্য জানতে চাওয়ায় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজাকে তথ্য না দিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিস কক্ষে আটকে রেখে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ এবং আগামী ৭ দিনের মধ্যে দুর্নীতি পরায়ণ ওই কৃষি কর্মকর্তার বদলি ও শাস্তির দাবি জানান। আর তা না করা হলে চুয়াডাঙ্গা জেলার সাংবাদিকমহল আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, আরটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, দর্শনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, হারুন অর রশিদ রাজু, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল হক শিশির, দৈনিক সকালের সময়ের দর্শনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, আসহাবুল আলম, রহমান রনজু, শিমুল রেজা, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ.আর.নয়নসহ, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জনতার ইশতেহারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আতিয়ার রহমান।
উল্লেখ্য, গত রবিবার (২৪শে জুলাই) দুপুরে রাজস্ব প্রকল্পের ২০২১ -২২ অর্থ বছরের ফলোআপ পেঁয়াজের বীজ কতজনকে দেওয়া হয়েছে তা জানার জন্য দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের অফিসে যান দৈনিক সমকালের সময়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামীম রেজা। এ সময় কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সাংবাদিক শামীম রেজাকে তথ্য না দিয়ে রুমের দরজা বন্ধ করে লাঠি পেটানোর হুমকি দেন তারই প্রতিবাদে দুর্নীতি পরায়ণ কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বদলি ও শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

