শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

কৃষি প্রণোদনার সার মজুত রাখার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট: May 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি প্রণোদনার সার বিনির্দেশ বহির্ভূতভাবে সংরক্ষণ করার অপরাধে মোশারেফ হোসেন নামের এক ব্যক্তিকে ৩০ হাজার জরিমানা করা হয়েছে। মোশারেফ হোসেন কুড়ুলগাছি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

শুক্রবার (২রা মে ২০২৫) সন্ধ্যায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেএইচ তাসফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার এবং চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দর্শনা থানা পুলিশের টিম।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, কুড়ুলগাছি বাজারে বিনির্দেশ বহির্ভূতভাবে কৃষি প্রণোদনার ১৪ বস্তা ডিএপি সার সংরক্ষণ করার অভিযোগের বিষয় জানতে পেরে উপজেলা কৃষি কর্মকর্তাসহ অভিযান পরিচালনা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমানকে ঘটনাস্থলে যেতে বলি। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১২(১) ধারায় মোশারেফ হোসেন নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network