শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রফিকের পিতার মাগফিরাত কামনায় ইফতার

আপডেট: March 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম রফিক এর পিতা মরহুম হাজী এ এম মন্নান হাওলাদার এর রূহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ মার্চ) বিকালে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুরে হাওলাদার বাড়ির প্রাঙ্গনে পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে
হাজী এ এম মন্নান হাওলাদার এর কর্মময় জীবনের উপর আলোচনা করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক মেয়র আনম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর মো: সাঈদুর রহমান।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক তার বাবা এ এম মান্নান হাওলাদার এর রুহের মাগফিরাতের জন্য উপস্থিত সবার দোয়া কামনা করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এর মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কার আহবান জানান । স্থানীয় নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিল অংশগ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ঢাকা থেকে শনিবার দুপুর ২টায় চরফ্যাশন নতুন বাসস্ট্যান্ডএ পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network