ক্ষেতে ছাগল প্রবেশ নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে হত্যা

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কচুক্ষেতের ভেতর দিয়ে ছাগল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে মেরে ফেলা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের দরিদ্র আনোয়ার হোসেন গ্যাদার স্ত্রী শাহানারা খাতুন সোমবার বেলা ১১টার দিকে একই গ্রামের নূর ইসলামের ছেলে রনির কচু ক্ষেতের ভেতর দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় রনির ও তার মায়ের সাথে শাহানারা খাতুনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রনি ও তার মা ছাগল মালিক শাহানারাকে মারধর করেন।

এ সংবাদ পেয়ে শাহানারা খাতুনের স্বামী আনোয়ার হোসেন গ্যাদা ঘটনাস্থলে ছুটে যান। সে সময় রনি তাকেও কিল-ঘুষি মেরে এক গাছে সাথে ধাক্কা মারেন। এ সময় তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর বলেন, ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর করা হয়েছে। এ মারধরের ঘটনায় ছাগল মালিক মহিলার স্বামী মারা গেছেন। এ ঘটনায় এখনও মামলা করা হয়নি। মামলা হলে অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network