খাটের নিচে মিলল ভাই-বোনের লাশ

আপডেট: August 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদ গ্রামে বাড়ির খাটের নিচে দুই সন্তানের গলা কাটা লাশ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে ওই এলাকার কামাল মিয়ার দুই রুমের খাটের নিচে তার দুই ছেলে মেয়ের লাশ পাওয়া যায়।

জানা যায়, গতকাল বিকেলে কামাল মিয়ার দুই ছেলে মেয়েকে খুঁজে পাওয়া যায়নি বলে এলাকায় মাইকিং করা হয়। পরে রাত আটটার দিকে কামাল মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০) হঠাৎ করে খাটের নিচে লাশ দেখতে পায়। চিৎকার করে সাথে সাথে অজ্ঞান হয়ে পরেন তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে শিখা আক্তার (১৪) এবং কামরুল হাসান (১০) গলা কাটা লাশ খাটের নিচ থেকে উদ্ধার করে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মর্গে লাশ দুটি প্রেরণ করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মা হাসিনা বেগম (৪০), বাবা মো. কামাল মিয়া (৪৫), খালা হামিদা বেগম (৩২), হালুশাহকে (৫৫) বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ আটক করেছে। মামা বাদল মিয়া পলাতক রয়েছে বলে জানা গেছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের শরীরের মাঝে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন, আমরা সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নবীনগর এএসপি সার্কেল মকবুল হোসেন বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে, আমরা খতিয়ে দেখছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network