শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

খালিশপুরে গণপিটুনিতে যুবক নিহত, গ্রেফতার ১০

আপডেট: June 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

খুলনা মহানগরীর খালিশপুরে গণপিটুনিতে নিহত বাপ্পী হত্যা মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সুজন, মো. পলাশ, মো. সুমন, শাহিন, ফারমান, সেলিম, মঈন, নওশাদ, ছেদি ও ইরফান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, দুপুরে খালিশপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

১৬ জুন দুপুরে খালিশপুরের ১ নম্বর বিহারী কলোনি এলাকায় চাপাতি নিয়ে স্থানীয় একজনের ওপর হামলা চালান বাপ্পী। এ সময় স্থানীয়রা তার হাতের চাপাতি কেড়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে বাপ্পী গুরুতর আহত হন। পরে ১৮ জুন চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী মারা যান। ওই দিনই থানায় মামলা করেন নিহতের স্ত্রী রানী খাতুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network