খুনি’ ছেলেকে ধরিয়ে দিলেন মা

আপডেট: March 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরকীয়ার কথা জানতে পেরে ছুরিকাঘাতে রাজু মিয়া (২০) নামে এক তরুণকে হত্যাকারী শুভ মিয়াকে (২২) পুলিশে দিলেন তার মা।

ঘটনার ১০ ঘণ্টার মধ্যে হত্যাকারী শুভকে ধরিয়ে দিয়েছেন তার মা শাহনাজ বেগম। গত রবিবার (৭ মার্চ) রাতে উপজেলার পৌরশহরের দেবগ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। বিবাহিত শুভ মিয়া ওই গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা মহিউদ্দিন মিয়ার ছেলে। হত্যার পর তিনি স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, পাশের বাড়ির কিশোরীর সঙ্গে শুভর পরকীয়া চলছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ঘটনা দেখে ফেলায় রাজু এবং শুভর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে রাজুকে দেখে নেয়ার হুমকি দেয় শুভ। ওই ঘটনার জের ধরেই গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ডেকে নিয়ে রাজুকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোরগঞ্জের করিমগঞ্জে পালিয়ে যায় শুভ।পুলিশের কাছে বিষয়টি শুভর মা শাহনাজ বেগম জানিয়ে দেয়। পরে শাহনাজ বেগমের তথ্যের ভিত্তিতে রাজুর হত্যাকারী শুভকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লৌয়া গ্রাম থেকে আটক করে আখাউড়া থানা পুলিশ।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, হত্যার বিষয়ে শুভ প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network