শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

খুলনায় করোনা রোগীকে যৌন হয়রানি, ওয়ার্ডবয় আটক

আপডেট: June 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:  খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে ওয়ার্ডবয় নজরুলকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোরে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মহানগরীর হাফিজ নগর থেকে তাকে আটক করে।সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি নমুনা পরীক্ষায় ওই গৃহবধূ করোনা পজিটিভ হন। এরপর ৬ জুন তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ডবয় নজরুল ইসলাম। বিভিন্ন অজুহাতে তার কাছে আসার চেষ্টা করতেন।
 
সর্বশেষ ১৩ জুন রাত দুইটার দিকে নজরুল প্রয়োজনের কথা বলে ওই গৃহবধূকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন।কোনোমতে নিজেকে রক্ষা করে গৃহবধূ ঘটনাস্থল ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বরত নার্সদের বিষয়টি জানান। এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ড বয়কে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network