আপডেট: June 19, 2021
অনলাইন ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী, সাতক্ষীরা ও ফরিদপুরে করোনা ইউনিটে ৩৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে খুলনার ১১, রাজশাহীতে ১০, সাতক্ষীরায় ৯ ও ফরিদপুরের ৬ জন রয়েছেন।
খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যাওয়া ১১ জনের মধ্যে আটজনের করোনা পজিটিভ ছিল। আর তিনজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন ও চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন রয়েছেন। এদের মধ্যে তিনজন করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন। আর একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। রাজশাহী মেডিক্যালে নতুন ৪৬ জনসহ মোট ৩৬৫ জন করোনা ওয়ার্ডে ভর্তি আছেন। যার বিপরীতে শয্যা আছে ২৭১টি।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে একজন করোনা ও ৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। আর ফরিদপুরে করোনায় মারা গেছেন ৬ জন।

