শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নিলে রেজিস্ট্রেশন-রুট পারমিট বাতিলের নির্দেশ

আপডেট: June 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি না মানলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে গণপরিবহনের নিবন্ধন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠির মাধ্যমে এই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গত কয়েকদিনে সংবাদমাধ্যমে আসার বিষয়টি তুলে ধরে চিঠিতে বলা হয়, ‘এটা সরকারি নির্দেশনা ও সড়ক পরিবহন আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ।’

যেসব গণপরিবহন স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অতিরিক্ত ভাড়া আদায় করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ২০১৮ সালের ‘সড়ক পরিবহন আইন, এর সংশ্লিষ্ট ধারা/প্রচলিত বিধি-বিধান অনুযায়ী রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে জানাতে বলা হয়েছে বিআরটিএ চেয়ারম্যানকে।

মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মানাসহ অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে গণপরিবহন চালানোর অনুমতি দিয়েছিল সরকার। সেজন্য মালিকদের ক্ষতি পোষাতে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network