শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গরুর মাংস খেয়ে নাজিরপুরে ১৬ মুসল্লি অসুস্থ

আপডেট: March 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের নাজিরপুরে গরুর মাংস খেয়ে ১৬ মুসল্লি অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে নাজিরপুর উপজেলার ভাইজোড়া মসজিদে। অসুস্থদের সোমবার (২৫ মার্চ) সকালে ও এর আগে রোববার (২৪ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা সবাই নোয়াখালীর বসুরহাট ও শ্যানবাগ উপজেলা থেকে আসা তাবলীগ দলের সদস্য বলে তারা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রব (৭৫), আবুল খায়ের (৬০), আজাহার আলী (৬২), আলী আকবর (১৮), হাসান (১৯), শাহাদাৎ (১৭), আব্দুর রহমান (৮০)।

ওই তাবলীগ দলে থাকা মামুন অর রশিদ জানান, তার শনিবার (২৩ মার্চ) উপজেলার মাটিভাঙ্গা বাজার থেকে গরুর মাংস কিনে আনে। রোববার ভোরে মাংস রান্না করে খান। ওইদিন দুপুর থেকে আস্তে আস্তে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা প্রথমে পাতলা পায়খানা ও বমিসহ পরে জ্বরে আক্রান্ত হন। এভাবে তিনি ছাড়া অন্য সবাই কম-বেশি আক্রান্ত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল মণ্ডল জানান, তাদের খাবারের বিষক্রিয়া থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে অসুস্থদের সবাই ঝুঁকিমুক্ত।এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালিদ হোসেন সজল বলেন, খবর শুনে অসুস্থদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় ইউপি মেম্বারকে বলা হয়েছে। খুব ব্যস্ততার জন্য পরে কোনো খোঁজ নিতে পারিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network