শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

গরু চুরির মামলায় গ্রেপ্তার বাবলীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

আপডেট: November 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃগরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের প্যাডে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষর রয়েছে।

গ্রেপ্তার বাবলী আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার এক জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের ঢাকা জেলা উত্তর শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে তাকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নিকট সুপারিশ করা হলো।

এর আগে বুধবার ভোরে গরু চুরির মামলার সংশ্লিষ্টতা থাকার কারণে বাবলীকে ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network