গলাচিপায় ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আলম আটক

আপডেট: August 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় মো. শাহ আলম (৪২) নামের এক চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক র‌্যাব-৮।

র‌্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে মো. শাহ আলম (৪২) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা ও বলপ্রয়োগের মাধ্যমে চাঁদা দাবি করে আসছে।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তা স্বীকার করে। ইতিমধ্যে বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network