গাঁজাগাছসহ যুবক গ্রেফতার

আপডেট: December 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দুটি গাঁজাগাছসহ তালেব (৩৮) নামে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।তালেব উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালেবের নিজ বসতবাড়ি থেকে দুটি বিশালাকৃতির গাঁজাগাছসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে বাড়ির বসতভিটায় গাঁজা চাষ করতো।

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, তালেব একজন পেশাদার মাদকসেবী ও ব্যবসায়ী। সে নিজবাড়িতে গাঁজা চাষ করে বিভন্নি শ্রেণি পেশার মাদকসেবীদের কাছে বিক্রি করতো।

তালেবের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টাঙ্গাইল কোর্টহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network