শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেলকে করোনা হাসপাতাল ঘোষণা

আপডেট: April 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস (কোভিড-১৯) ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এ ঘোষণ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতিক্রমে রাজধানী ঢাকার তিনটি ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস বা কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হলো।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। এখন আমরা প্রস্তুতি নেব। শুক্রবার থেকেই এ প্রস্তুতির কাজ শুরু হবে। এতে ৪/৫দিন সময় লাগবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network