শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

গাজীপুরে করোনায় আক্রান্ত আরো ১০২,মোট আক্রান্ত ৩১৮৯ জন

আপডেট: June 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
নিজিস্ব প্রতিবেদক:: গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২৭ জনের নমুনায় আরো ১০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ১৮৯ জনে দাঁড়াল।
এর মধ্যে নতুন করে ১২১ জন সুস্থসহ ৬২৩ জন সুস্থ হয়েছেন এবং গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।
গাজীপুর সদর ও মহানগরে সবচেয়ে বেশি ২০০১ জন আক্রান্ত হয়েছেন। সুস্থদের মধ্যে মন্ত্রী, ডাক্তার, সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও পোশাককর্মী রয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, একদিনে নতুন ১০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে ২২ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৩ হাজার ১৮৯ জনের নমুনায় করোনা পজিটিভ হয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, গাজীপুর সদর ও মহানগরের ৪১ জন, কালীগঞ্জে ১৯ জন,কালিয়াকৈরে ছয়জন,কাপাসিয়া দুইজন এবং শ্রীপুরে নতুন ৩৪ জন শনাক্ত হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network