শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে করোনায় ইউপি সদস্যের মৃত্যু

আপডেট: April 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

করোনায় আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস আজাদ (৭৮) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

সোমবার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কুদ্দুস আজাদ।

মৌচাক ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে আব্দুল কুদ্দুস আজাদ জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার করোনা রিপোর্ট পজিটিভ এলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, দীর্ঘ ২৫ বছর যাবৎ আব্দুল কুদ্দুস আজাদ মৌচাক ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি মৌচাক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ইউপি সদস্য হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে তার। এই দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে একালার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন তিনি। তার মৃত্যুতে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনসহ এলাকাবাসী গভীর শোকাহত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network