শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

আপডেট: April 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মাঝে সংঘর্ষে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক ছাত্র।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. শাকিল মিয়া (১৭) ময়মনসিংহের গৌরীপুর থানার ধীপপুর এলাকার মো. রেজাউল করিমের ছেলে। সে পরিবারের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার রুবেল মোল্লার বাসায় ভাড়া থাকত। সে স্থানীয় প্রতিভা স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিল।এছাড়া মো. ফাহিম (১২) স্থানীয় গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকার ফারুক হোসেনের ছেলে এবং প্রত্যাশা কিন্ডার গার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।জিএমপির গাছা থানার ওসি ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়াপাছর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের দু’পক্ষের মাঝে গত কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় তালেব মার্কেটের সামনে সোনাপাড়া এলাকার ২৪/২৫ জন কিশোর ও যুবক অবস্থান নেয়।এ সময় সেখানে প্রতিপক্ষের শাকিল মিয়া (১৭) ও মো. ফাহিমের (১২) সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দু’পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা শাকিল ও মো. ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এলাকাবাসী গুরুতর আহত শাকিল ও ফাহিমকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। সংঘর্ষকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network