শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

গাজীপুরে জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট: October 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে নলজানী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল (৫২) নলজানী মধ্যেপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।নিহতের পরিবার ও জয়দেবপুর থানা সূত্রে জানা গেছে, চাচাতো ভাইদের সাথে নিহত জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ওই জেরে তাকে চাচাতো ভাইয়েরা পিটিয়ে আহত করে ফেলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘেরবাজার এলাকার কাজী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network